অনলাইন শপিং নিয়ে বিস্তারিত আলোচনা।
এখন দিন বদলাচ্ছে। মাত্র কয়েক বছর আগেও যেখানে আমাদের দেশের সাধারণ মানুষের বেশিরভাগ মানুষই ইন্টারনেট সম্পর্কে তেমন জানতনা। সেখানে এখন এমন একটি মানুষ খুজে পাওয়া মুশকিল যে ইন্টারনেট সম্পর্কে কিছুই জানেনা বা কখনো ইন্টারনেট এর নাম শুনেনি। পৃথিবীর অন্যান্য আধুনিক রাষ্ট্রের মত আমাদের দেশের আনাচে কানাচেও ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। এখন আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই ইন্টারনেট এর প্রয়োজন। ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন প্রায় অচল। ব্যবসা, বানিজ্য, শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং ইত্যাদি সব ক্ষেত্রেই ইন্টারনেট এর প্রয়োজন। আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই যখন ইন্টারনেট এর প্রয়োজন তাহলে শপিং এর ক্ষেত্রে কেন বাদ যাবে। এখন শপিং এর ক্ষেত্রেও ইন্টারনেট পিছিয়ে নেই। আগে যেখানে আমাদের মার্কেট বা বাজারে গিয়ে রুদে পুরে পায়ে হেটে ঘুরে ঘুরে কেনাকাটা করতে হত। যাতে আমাদের অনেক মূল্যবান সময়ও নষ্ট হত। কিন্তু এখন সেখানে আমরা চাইলে ঘরে বসে খুব আরামে টিভি দেখতে দেখতে ইন্টারনেট এর মাধ্যমে অনলাইনএ শপিং করতে পারি। যাতে আমাদের সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। আগে আমাদের দেশে অনলাইন শপিং তেমন জনপ্রিয় না হলেও এখন আমাদের দেশে অনলাইনে শপিং অনেক জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে তরুণ সমাজের কাছে অনলাইনে শপিং করাটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে। অনেকে ঠিক ভাবে জানেন না অনলাইন শপিং কি। কিভাবে করতে হয়। আবার অনেকের মনে অনলাইনে শপিং নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। তাদের জন্যই আজকে আমার এই লেখা। প্রথমেই বলা যাক অনলাইন শপিং কি।
অনলাইন শপিং কি?
আমরা যেমন বাজার বা মার্কেট থেকে ভিবিন্ন পণ্য কিনি। সেরকমই অনলাইন বা ইন্টারনেট এর মাধ্যমে আমরা যদি কোন কিছু কিনি তাকেই অনলাইন শপিং বলে।
কিভাবে অনলাইনে শপিং করবেন?
অনলাইনে শপিং করার জন্য ইন্টারনেটে অনেক অনলাইন শপিং সাইট রয়েছে। তার মধ্যে daraz
একটি অনলাইন শপিং সাইট। আমাদের দেশের অনলাইন শপিং সাইটগুলোর নাম নিলে প্রথম সারিতেই daraz এর নাম আসবে। আপনি চাইলে এখানে ক্লিক করে খুব সহজেই daraz থেকে অনলাইন শপিং করতে পারেন।
কেন অনলাইনে শপিং করবেন?
যদি বলেন কেন অনলাইনে শপিং করবেন। তাহলে আমি বলব নিজের মূল্যবান সময় এবং পরিশ্রম দুটোকেই বাঁচাতে অনলাইন শপিং করবেন। এখনকার আধুনিক যুগে আমরা সবাই যে যার মতো নিজের কাজে ব্যস্ত। সারাদিন কাজ করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে যায়। এই অক্লান্ত পরিশ্রমের পর মার্কেটে গিয়ে শপিং করাটা আরো বেশি ক্লান্তিকর। আর তার জন্য অনেক সময়েরও প্রয়োজন। আর এই সময়ের অভাবে হয়ত অনেক দরকারি জিনিসও কিনতে বাজারে যেতে পারছেন না। অথবা নিজের প্রিয়জনদেরউ হয়তো অনেকদিন কিছু কিনে দিতে পারছেন না। তাই এখনি আপনি চাইলে নিজের কাজের ফাকে অথবা কাজ শেষে বাড়ি ফিরে বিশ্রাম করতে করতে অনলাইনে অর্ডার করে দিতে পারেন আপনার দরকারি জিনিসগুলো। অথবা নিজের প্রিয়জনদেরউ হঠাৎ কিছু কিনে দিয়ে চমকে দিতে পারেন। তাতে আপনার কোন সময়ও নষ্ট হবে না।
কি কি জিনিস অনলাইনে পাওয়া যায়?
এখন বাজারে আপনি যে সব জিনিস পাবেন। তার সবকিছুই আপনি অনলাইনে পাবেন। এখন এমন কোন জিনিস নেই যা অনলাইনে পাওয়া যায় না। বরং বাজারে আপনি কিছু জিনিস কিনতে গেলে। হয়ত আপনাকে সারা বাজার ঘুরে একেকটা জিনিস একেকটা দোকান থেকে কিনতে হবে। কিন্তু অনলাইনে সব জিনিস এক জায়গা থেকেই খুব সহজে কিনে নিতে পারবেন।
অনলাইন শপিং নিয়ে কিছু ভুল ধারণা।
আমাদের অনেকেরই অনলাইন শপিং নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। আমরা অনেকেই মনে করি
1:- অনলাইন এ চোখে না দেখে শুধু ছবি দেখে কিছু কিনলে সেটা ভাল হবে না। অথবা ছবির সাথে জিনিসটা ঠিক মিলবেনা।
2:- অনেকে ভাবি অনলাইনে কিছু কিনলে সেটা কিভাবে হাতে পাব?
3:- অনলাইনে কিছু কিনলে টাকা কিভাবে দিতে হবে?
4:- যদি টাকা আগে দিয়ে দেয় ঠিক ভাবে ডেলিভারি পাব কিনা?
5:-অনেকে আবার দরদাম করে জিনিস কিনতে ভালবাসেন। আর অনলাইনে জিনিস এর মূল্য নির্ধারিত থাকায় তারা মনে করেন অনলাইনে জিনিস এর দাম বেশি নেওয়া হয়।
অনলাইনে কিছু কিনলে সেটা কি ভাল হয়?
দেখুন আপনি যদি ভাল অনলাইন শপ থেকে জিনিস কিনেন তা অবশ্যই ভাল হবে। যেমন daraz। daraz একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে সব পণ্যের গুণগত মান ভাল হয়। আর তাদের পরিসেবাও যতেষ্ট ভাল। তারপরও যদি কোন পণ্য কিনার পর সেটা আপনার ভাল না লাগে বা পণ্যটি যদি ভাল না হয়। সেটা আপনি ফেরত দিয়ে দিতে পারবেন। আর ধরুন আমরা বাজার থেকে দেখেশুনে যদি কোন পণ্য কিনি। সবসময় কি সে পণ্যটি একেবারে ভাল হয়? আমার মতে সবসময় সব পণ্য একেবারে ভাল হয় না। মাঝেমাঝে অনেক পণ্য দেখেশুনে কিনলেও খারাপ পরে। আর যদি কোন পণ্য খারাপ হয় সবসময় সব দোকানদার তা ফেরত নিতে বা জিনিসটা বদলে দিতে রাজি হয় না। আর যদি রাজি হয় সেই পণ্যটি আপনাকে বেশিরভাগ সময় কিছু লস দিয়ে ফেরত দিতে হবে। বা এর দামে এর থেকে অনেক কমদামী জিনিস নিতে হবে। আর এই পণ্যটি ফেরত দিতে গিয়ে আপনার যে সময় নষ্ট হবে এবং বাজারে যাতায়াত করতে গিয়ে যে গাড়ি ভাড়া যাবে সেটাত ফাকেই। আর বাজার থেকে কেনা কোন জিনিস যদি ভাল হয় কিন্তু সেটা যদি আপনার মনের মত না হয় দোকানদার সেটা কখনো ফেরত নেবে না। কিন্তু আপনি যদি daraz থেকে কোন জিনিস কিনেন, আর সেই জিনিসটা যদি কোন কারণে আপনার খারাপ মনে হয়, বা জিনিসটা যদি আপনার পছন্দ না হয়। তাহলে সেই জিনিসটা আপনি ফেরত দিতে পারবেন। এবং সেই জিনিস এর বিনিময়ে আপনি সমমূল্যের অন্য কোন জিনিস বা গিফট ভাউচার বা বিকাশে টাকা ফেরত নিতে পারবেন। আর শুধু তাই নয় আপনি বিকাশে বা গিফট বাউচারে বা যেভাবেই টাকা ফেরত নিন, তার সাথে আগের পণ্যটি আনতে এবং ফেরত পাঠাতে যে খরচ হয়েছিল সেই খরচের টাকাটাও daraz আপনাকে ফেরত দেবে। আর বিকাশে টাকা ফেরত নিলে সব খরচের টাকার সাথে বিকাশে টাকা তুলতে যে খরচ লাগবে সেটাও আপনাকে daraz দিয়ে দেবে।
অনলাইনে কিছু কিনলে সেটা কিভাবে হাতে পাব?
আপনি যদি অনলাইন শপ daraz থেকে কিছু কিনেন। তাহলে আপনি দুই ভাবে জিনিসটা পেতে পারেন। আপনি যদি ঢাকার মধ্যে ডেলিভারি নিন তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। আর আপনি যদি ঢাকার বাইরে দেশের যে কোন প্রান্তে ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে কোরিয়ার সার্ভিসে ডেলিভারি নিতে হবে। আর আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর যে কোন অনলাইন শপ থেকে কিছু কিনলে হোম ডেলিভারি নিন বা কোরিয়ার সার্ভিসে তাতে যে টাকা খরচ হবে তা আপনাকে দিতে হবে। মাঝেমধ্যে অনেক কোম্পানি তাদের বিশেষ কোন পণ্যের প্রচারনার জন্য শুধু মাত্র সেই পণ্যের ডেলিভারি চার্জ না নেওয়ার অফার দেয়। তাছাড়া সব সময় যে পণ্য কিনে তাকেই ডেলিভারি চার্জ দিতে হয়। তাই আপনি daraz থেকে কোন পণ্য কিনলে তার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। আর ডেলিভারি চার্জ এর কথা শুনে আপনি ভয় পাবেন না। ডেলিভারি চার্জ তেমন বেশি টাকা হয় না। আপনি যদি বাজার থেকেও কিছু কিনেন তার জন্যেওত আপনার যাতায়াতের খরচ লাগেই।
অনলাইনে কিছু কিনলে টাকা কিভাবে দিতে হবে?
আপনি যদি daraz থেকে কোন কিছু কিনেন তাহলে। আপনি আপনার ইচ্ছামতো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা বিকাশে অথবা পে অন ডেলিভারি এর যে কোন একটি বেছে নিতে পারেন।
যদি টাকা আগে দিয়ে দেন ঠিক ভাবে ডেলিভারি পাবেন কিনা?
দেখুন অনলাইনে এখন অনেক ভূয়া ঠক ওয়েবসাইট এবং অনেক নতুন নতুন মিথ্যা ঠক ইকমার্স প্রতিষ্ঠান বের হচ্ছে। তারা আপনাকে ঠকিয়ে আপনার টাকা নিয়ে হয়ত ঠিক ভাবে ডেলিভারি দেবে না। বা একরকম পণ্য দেখিয়ে অন্যরকম পণ্য দিয়ে দেবে। তাই নতুন কোন ইকমার্স প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে কিনবেন। পারলে চেষ্টা করবেন পে অন ডেলিভারিতে টাকা দিতে। পে অন ডেলিভারি মানে আপনার পণ্য আপনার হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন। এতে ঠকার চান্স কম। আপনি পণ্য হাতে পেয়ে ঠিকভাবে দেখে পেমেন্ট করতে পারবেন। কিন্তু সব ইকমার্স প্রতিষ্ঠানের পে অন ডেলিভারির সিষ্টেম থাকে না। তাই এইসব প্রতিষ্ঠান থেকে কিছু কিনার আগে ভেবেচিন্তে কিনবেন। এবং অনলাইনে যেমন কিছু ভূয়া প্রতিষ্ঠান আছে তেমনি অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানও রয়েছে। যারা আপনাকে 100% গ্যারান্টি সহ সঠিকভাবে ডেলিভারি দেবে। তাদের মধ্যে daraz একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি daraz থেকে কিছু কিনলে কোন সমস্যা না হলে অবশ্যই সঠিক সময়ে ডেলিভারি পাবেন। তারপরও আপনার মনে কোন সংশয় থাকলে। আপনি daraz থেকে পে অন ডেলিভারিতে পণ্য কিনতে পারেন। daraz এ পে অন ডেলিভারি সিষ্টেম চালো আছে।
যারা দরদাম করে জিনিস কিনতে ভালবাসেন?
আমাদের দেশের অনেক মানুষই মনে করেন বাজার থেকে দরদাম করে জিনিস কিনলেই তাতে জিতা যায়। আর অনলাইনএ পণ্যের দাম নির্ধারিত থাকে বলে সেটা কিনলে ঠকতে হয়। কিন্তু ধরুন আমরা বাজারে গিয়ে একটা জামার দাম করলাম। দোকানদার জামাটির দাম চাইল ৩ হাজার টাকা। কিন্তু অনেক সময় দামাদামি করতে করতে দোকানদার ৫০০ টাকাতেও জামাটি বিক্রি করে ফেলে। আবার অনেকের কাছে এই একই জামা ২ হাজার বা আড়াই হাজার টাকাতেও বিক্রি করছে। তাহলে আপনি বলেন জামাটির সঠিক মূল্য কত? দোকানদার কখনো লস করে কোন পণ্য বিক্রি করবে না। তাই বোঝা যায় সে যখন ৫০০ টাকায় জামাটি বিক্রি করেছে। জামাটির সঠিক মূল্য ৫০০টাকা। আর যার এই জামাটির সঠিক মূল্য সম্পর্কে ধারণা আছে। শুধুমাত্র সেই জামাটি সঠিক দামে কিনতে পারবেন। আর যার ধারণা নেই সে ঠকবেন। আর আমাদের সবার পক্ষে সব সময় সব পণ্যের সঠিক দাম জানা কিন্তু সম্ভব নয়। তারপরও আমরা দরদাম করে কিছু কিনে যদি ঠকিও আমরা মনে করি আমরা জিতেছি। আর অন্যদিকে অনলাইনে সব পণ্যের দাম নির্ধারিত থাকায়। এই দরাদরির কোন ঝামেলাই নেই। মাঝেমধ্যে কিছু পণ্যের মূল্য কারনবশত মার্কেট প্রাইজ থেকে একটু বেশি থাকে। কিন্তু বেশিরভাগ পণ্যেরই মূল্য মার্কেট প্রাইজ থেকে অনেক কম থাকে। daraz এর মত ইকমার্স প্রতিষ্ঠানগুলো অনেক সময় অনেক কোম্পানির থেকে অনেক অফার পাই। তার জন্য তারা অনেক পণ্য মার্কেট প্রাইজ থেকে অনেক কমদামে বিক্রি করতে পারে।
তাই কি ভাবছেন আর দেরি না করে এখনি যদি মনে করেন আমার দেওয়া এই লিঙ্কে ক্লিক করে ঘুরে আসতে পারেন daraz এর শুরুম থেকে। আর কিনে নিতে পারেন আপনার পছন্দের পণ্যগুলো। আর আমার এই পোষ্টের যেখানে যেখানে daraz লেখা আছে তাতে ক্লিক করেও আপনি ঘুরে আসতে পারেন daraz থেকে।
আমার এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। এবং এরকম আরো পোষ্ট পড়তে চাইলে ঘুরে আসুন আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com- এ। এবং অবশ্যই ফলো করুন আমার ব্লগে।
Ami ajk ponno order koce ami ata kivBe pabo
উত্তরমুছুন