আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"

টলিউডের সুপারস্টার দেব আর রুক্মিণী মৈত্রের সম্পর্কের কথা সবারই জানা। তাদের নিয়ে আগ্রহের শেষ নেয় ভক্তদের। তারা কখন কি করছেন তা জানার জন্য ভক্তরা সবসময় অপেক্ষায় থাকে। তাদের যে কোন খবর খুব তারাতারি ছড়িয়ে পড়ে সারাদেশে। ভালোবাসা দিবসে কি করছেন তারা তা জানার জন্য ভক্তরা উন্মুখ হয়ে আছেন। তার মধ্যে ভক্তদের  জন্য সুখবর শোনালেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁদের আগামী ছবি ‘কিডন্যাপ’র টিজার।
এই ছবিতে দেবকে দেখা যাবে এক নতুন চরিত্রে। সে এই ছবিতে একজন ডিজের ভূমিকায় অভিনয় করছেন। আর রুক্মিনীকে দেখা যাবে একজন চিত্র সাংবাদিকের ভূমিকায়। তাদের দেখা হয় একটি পাবে। ওই পাবেই রুক্মিণী দেখেন চোরাচালান চলছে। এবং সে তা ক্যামেরাবন্দি করে। চোরাচালানকারীদের নজরে পড়ে যায় রুক্মিনী। অপরাধ লোকাতে রুক্মিণীকে কিডন্যাপ করে তারা। কিডন্যাপারদের হাত থেকে রুক্মিনীকে বাঁচাতে গিয়ে কিভাবে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে দেব। তা নিয়েই ছবির চিত্রনাট্য। কয়েকদিন আগে এই থ্রিলার ছবির একটি দৃশ্যের ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা গিয়েছে  দেব নেলপলিশ পরিয়ে দিচ্ছেন রুক্মিনীকে। যা ভক্তদের মাঝে বেশ সারা ফেলেছিল। এবার ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। যা ইতিমধ্যেই ভক্তদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।
এই ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও দেখা যাবে চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সাহিদুর রহমান, বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম রায়চৌধুরীকে। ছবির সংগীত পরিচালনা করেছে জিৎ গঙ্গোপাধ্যায়৷ সংলাপ এন কে সলিলের। তবে ছবি মুক্তির দিন এখনও জানা যায়নি।

আমার এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। এবং এরকম আরো পোষ্ট পড়তে চাইলে ঘুরে আসুন আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com- এ।

অথবা  swarnaliirinsathi.wordpress.com-এ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

ভাই আর বোন