ভাই আর বোন

নিরব আর নেহা দুই ভাই বোন। নিরব নেহার থেকে মাত্র এক বছরের বড়। বয়সের তেমন পার্থক্য না থাকার কারণে ছোট থেকেই ওরা একসঙ্গে খেলাধুলা করে মারামারি করে বড় হয়েছে। ওরা দুজনেই খুব ঝগড়া এবং মারামারি করত। তাই ওদের মা সবসময় ওদেরকে বকাবকি করতেন। আর সবসময় বলতেন এখন এত ঝগড়া করছিস কিন্তু  যখন দুজন দুজনের থেকে দূরে চলে যাবি তখন বোঝবি কেমন লাগে। এই কথা শুনে ওরা দুজনেই হাসে আর বলে আমরা কেন দুজন  দুজনের থেকে দূরে যাব। আমরা কখনোই আলাদা হব না। কিন্তু ওদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন ওরা দুজন দুজনের সব থেকে ভাল বন্ধু। নিরবের যাইহোক সবার আগে নেহাকে বলতে হবে। আর নেহা ও নিরব কে সবকিছু বলে। সারাদিন সব কাজ শেষ করে রাতে প্রতিদিন ওরা আড্ডা দেয়। আড্ডার সময় ওরা সারাদিন কে কি করেছে কি হয়েছে সব বলে। আবার এগুলো নিয়ে একজন আরেকজন এর পিছনে লেগে ঝগড়াও করে। একদিন ঝগড়ার  সময় নেহা মজা করে নিরবকে বলেছিল  ওর যেন  একটা অ্যাকসিডেন্ট হয়। আর নিরবও মজা করে বলেছিল  শকুন এর দুয়াই গরু মরে না। কিন্তু সত্যি সত্যি ঐদিন নেহার কথা মিলে গিয়েছিল। সত্যিই ঐদিন নিরব এর একটা ছোট অ্যাকসিডেন্ট হয়। কিন্তু তাতে সবচেয়ে বেশি কেদেঁছে নেহা। আর ও নিজেকে এর জন্য দায়ী ভাবছিল। তখন নিরব ওকে সান্ত্বনা দিয়ে বলে "আরে পাগলী এতে তর কি দোষ, তোই তো শুধু মজা করছিলি, এটা শুধু মাত্র একটা অ্যাকসিডেন্ট"। এরপর নেহাই ওর সেবাযত্ন করে। এবং কিছুদিনের মধ্যেই নিরব একদম সুস্থ্য হয়ে যায়। কিছুদিন পর নেহার বিয়ে ঠিক হয়।নেহার বিয়ের কথা শুনে সবথেকে বেশি খুশি হয় নিরব। বিয়েতে সব থেকে বেশি আনন্দও করেছে নিরব। বিয়েতে সব থেকে বেশি দায়িত্বও নিতে হয়েছে নিরবকেই। এই সব দায়িত্ব এবং আনন্দ হৈচৈ এর মাঝে ধুমধাম করে নেহার বিয়ে হয়। নিরব খুব খুশি হয়েছিল। কিন্তু যখন নেহাকে বিদায় দিয়ে বরের গাড়িতে তুক দিচ্ছিল তখন যেন নিরব এর বুকটা ফেটে যাচ্ছিল। নেহাও খুব কাঁদছিল। নেহার কান্না দেখে নিরবও ওর চোখের পানি ধরে রাখতে পারছিল না। কিন্তু ও কাঁদলে নেহাও আরও বেশি কাঁদবে। তাই জোর করে নিজের চোখের পানি ধরে রেখে নেহাকে বরের গাড়িতে তুলে দেই। গাড়ি ছেড়ে দেওয়ার পর নেহা গাড়ির জানালা দিয়ে যতদূর পর্যন্ত দেখা যায় নিরবের দিকে তাকিয়েই কাঁদছিল। নিরবও তখন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। ওর দুই চোখ দিয়ে অঝোরে পানি ঝরতে শুরু করল। নিরবের মনে হচ্ছিলো নেহা চলে যাওয়ায় পুরো বাড়িতাই যেন প্রাণ হারিয়ে ফেলেছে। তখন ওদের দুজনেরই ওদের মায়ের কথাটা মনে পড়ছিল। আর দুজনেই কাঁদছিল। একেই বলে ভাই আর বোন।

আমার এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। এবং এরকম আরো পোষ্ট পড়তে চাইলে ঘুরে আসুন আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com- এ

অথবা  swarnaliirinsathi.wordpress.com-এ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"