দরজার বাইরে থেকে কে ডাকছিল?

আজকে আমি আপনাদের সাথে আরেকটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল আমার একজন খালার সাথে। যখন এই ঘটনাটি ঘটেছিল তখন খালা ছোট ছিলেন। আমি আমার মায়ের কাছে এই ঘটনাটি শুনেছি। এবার মূল গল্পে আসি। তখন বৈশাখ মাস ছিল। আমার খালারা গ্রামে থাকতেন। আর বৈশাখ মাসে গ্রামের প্রায় সব আম গাছেই আম থাকে। গ্রামের প্রায় সব ছেলে মেয়েরা সকাল হতে না হতেই আম কুড়ানোর জন্য  আম গাছের নিচে চলে যাই। খুব ভোরে আম কুড়ানোর জন্য যেতে হয়। একটু দেরি করে গেলে অন্য ছেলে মেয়েরা আগে এসে আম কুড়িয়ে নিয়ে যাই। যে যত আগে গাছের নিচে যেতে পারে‌ সে তত‌ বেশি আম কুড়াতে পারে। আমার খালা ও তার এক বান্ধবীর সাথে‌ প্রতিদিন সকালে আম কুড়াতে যেত। তার সেই‌‌ বান্ধবী প্রতিদিন সকালে এসে তাকে ডেকে নিয়ে যেত। একদিন তার বান্ধবী প্রতিদিনের মতই তাকে আম কুড়াতে যাওয়ার জন্য ডাকছিল। কিন্তু ঐদিন কিছুতেই খালার চোখ থেকে ঘুম সরছিল না। তবো তার বান্ধবীর ডাকের কারনে তিনি ঘুম থেকে উঠে বাইরে বেরুতে যাচ্ছিলেন। এবং তার মনে হচ্ছিল আজকে এত তারাতারি সকাল হয়ে গেল। খালা যখন দরজা খুলছিলেন তখন দরজার আওয়াজে তার মায়ের ঘুম ভেঙ্গে যাই। এবং তিনি খালা কে গিয়ে আটকায় আর জিজ্ঞাসা করে এত রাতে দরজা খুলছে কেন। তিনি বলেন তার বান্ধবী তাকে আম কুড়াতে যাওয়ার জন্য ডাকছিলেন। তাই তিনি দরজা খুলছিলেন। এই কথা শুনে তার মা অবাক হয়ে যান। এবং খালাকে বলেন এখন রাত আড়াইটা বাজে। এত রাতে তার বান্ধবী আসবে কি ভাবে? এই কথা শুনে খালা নিজেও অবাক হয়ে যাই এবং খুব ভয় পেয়ে যায়। তার মা তাকে সান্তনা দেওয়ার জন্য বলে এটা হয়ত তার মনের ভূল। কিন্তু খালা স্পষ্টভাবে তার বান্ধবীর ডাক শুনেছিল এটা কখনো মনের ভূল হতে পারে না। তিনি কিছুতেই তার মন কে বোঝাতে পারছিলেন না। তার মা তাকে নিজের কাছে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বাকি রাত তার বা তার মায়ের কারোরি আর ঘুম হয়নি। পরের দিন সকালে তার বান্ধবী প্রতিদিন যে সময় ডাকে সেই সময় তাকে ডাকতে আসে। এবং খালা তার বান্ধবী কে জিজ্ঞাসা করে রাতে সে তাকে ডাকতে এসেছিল কিনা। এই কথা শুনে তার বান্ধবী অবাক হয়ে যায়। এবং বলে এত রাতে সে কেন খালা কে ডাকবে। এর পর‌ থেকে খালা আর কখনোই আম কুড়াতে যাইনি। এবং তার মা আর কখনো তাকে আম কুড়ানোর জন্য যেতে দেইনি। কিন্তু আজও জানা যাইনি, খালা কে দরজার বাইরে থেকে কে ডাকছিল? আর কেনই বা ডাকছিল? ঐ দিন খালার মা যদি দরজার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে না পড়ত তাহলে কি হত। আপনি কি বলতে পারবেন, দরজার বাইরে থেকে কে ডাকছিল। যদি পারেন প্লিজ আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com-এ অথবা swarnaliirinsathi.wordpress.com-এ  কমেন্ট করে জানাবেন। এবং আমার সমস্ত পোষ্টগুলো পড়তে প্লিজ ফলো করুন আমার ব্লগে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

ভাই আর বোন

আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"