গাছের ডালে কে ছিল

আমি আজকে আপনাদের সঙ্গে আমার নিজের জীবনের একটি ঘটনা শেয়ার করব। আমি তখন খুব ছোট। আমাদের দরজার সামনে একটি সজনে গাজ ছিল। সাধারনত সজনে গাছের ডাল খুব নরম হয়। কোন মাণুষ এর মোটা ডালে উঠলেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নরম চিকন কোন ডালে উঠা অসম্ভব। এতক্ষন অনেক কথা বললাম এখন মূল ঘটনায় আসি। রাত তখন খুব বেশি ছিল না নয়টা বা দশটা হবে আমি আমাদের দরজার সামনে এসে দাড়িয়ে ছিলাম। হঠাৎ করে দেখলাম ঐ সজনে গাছের সব থেকে উঁচু, চিকন আর নরম একটা ডালে একজন মহিলা বসে আছে। মহিলাটা একটি লাল শাড়ি পরে ছিল। আমি শুনেছি জ্বিন ভূত এইসব জিনিসদের নাকি সবাই সাদা শাড়ি পরতে দেখে। কিন্তু আমার দেখা মহিলাটা লাল শাড়ি পরে ছিল। তার মাথায় খুব বড় করে ঘুমটা দেওয়া ছিল। ঘুমটার কারনে তার মুখ দেখা যাচ্ছিল না। আমি ভাবলাম এটা আমার মনের ভূল এত রাতে কে গাছে উঠবে। আমি ভাল ভাবে আমার চোখ কচলে আবার গাছের দিকে তাকালাম। দেখলাম মহিলা গাছের উপরেই বসে আছে। এভাবে আমি কয়েক বার চোখ কচলে দেখলাম কিন্তু মহিলা গাছের উপরেই বসে আছে। আমি তখন খুব ছোট ছিলাম তাই এতকিছু বোঝতাম না। আমি ভেবেছিলাম সত্যি সত্যি কোন মহিলা গাছে উঠে বসে আছে। তাই কোন ভয় পায়নি বরং আনন্দ পেয়েছিলাম। তখন এতটুকুঅ মাথায় আসেনি কোন মাণুষের পক্ষে এত চিকন ডালে বসে থাকা সম্ভব না। আমি খুশি মনে মুখটা একটু রুমের দিকে ঘুরিয়ে বাবা মা কে ডাক দেয়। বাবা মা সাথে সাথেই ছুটে আসে। আমি বাবা মা কে দেখানোর জন্য গাছের দিকে তাকিয়ে দেখি‌ গাছে কেউ নেই। আমি অবাক হয়ে যায় এত তারাতারি মহিলাটা গাছ থেকে নামল কিভাবে। আর নেমে গেল কোথায়।‌ আমি মহিলাটাকে খুজতে শুরু করি। বাবা মা জানতে চাই কি হয়েছে। আমি বাবা মা কে সব কিছু খোলে বলি। বাবা মা সবটা বোঝতে পেরেছিল। কিন্তু আমি যাতে ভয় না পায় তাই উনারা বলেন "গাছে মনে হয় কেউ‌ উঠেছিল তোমি যখন আমাদের ডাকার জন্য অন্যদিকে তাকিয়ে ছিলে তখন হয়ত নেমে গেছে"। কিন্তু পরেরদিন বাবা এই গাছটি কেটে ফেলে। বাবা মা আমাকে যাই বোঝাক না কেন আমার মনে এই প্রশ্নটা চলছিল যে গাছের ডালে কে ছিল। আমি আজও এই ঘটনা টি ভূলতে পারিনি। আর এই প্রশ্নের কোন সঠিক উত্তর আমি আজও খোজে পায় নি। আপনারা কি বলতে পারবেন গাছের ডালে কে ছিল। এ ব্যাপারে আপনাদের মতামত প্লিজ আমাদের‌ কমেন্ট করে জানাবেন।এবং আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com এবংswarnaliirinsathi.wordpress.com-এ আর কি ধরনের পোষ্ট আপনারা দেখতে চান প্লিজ‌ আমাকে জানাবেন। আর আমার সাথে থাকতে আমার ব্লগে প্লিজ ফলো করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

ভাই আর বোন

আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"