একটি সত্য ঘটনা

আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার নানু বাড়ির। আমার নানু বাড়ির পাশে একটি রাইস মিল রয়েছে। আমরা ছোট থেকে শুনেছি এই রাইস মিলটায় নাকি অনেক কিছু আছে। এই রাইস মিলটাকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসল গল্পে আসা যাক। আমার‌নানু বাড়ির ঐ রাইছ মিলে একজন নাইটগার্ড ছিলেন। ওনি রাতে রাইছ মিল পাহাড়া দিতেন। ওনার আবার রাতে বাঁশি বাজানো স্বভাব ছিল। আমরা ছোট থেকে শুনেছি ঐ রাইছ মিলে নাকি রাতে পরিরা এসে নাচ গান করে। ঐ মিলে যারা কাজ‌ করত তাদের অনেকেই নাকি দেখেছে। ঐ নাইট গার্ড প্রতি দিনই রাতে পাহাড়া দিত আর বাঁশি বাজিয়ে সময় কাটাত। একদিন সকালে ঐ নাইটগার্ড কে খুজে পাওয়া যাচ্ছিল না।সবাই চারদিকে তাকে খুজছে কিন্তু তার কোন দেখা নেই। হঠাৎ একজন মিলের‌ যেখানে ছাই ফেলা হয় সে ছাই এর মাঝে একটা আঙ্গুল দেখতে পায়। এবং সে‌ সবাই‌ কে ডাক দেয়। সবাই এসে দেখে এটা একটা মাণুষের পায়ের বৃদ্ধা আঙ্গুল। কেউ ঐ মানুষটাকে মাথা নিচের দিকে দিয়ে ছাইয়ের নিচে পুতে দিয়েছে। তার সারা শরিল ছাইয়ের ভিতরে,  শুধু তার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা বাইরে বেরিয়ে আছে। সবাই ঐ মানুষটাকে ছাইয়ের ভিতর থেকে বের করে এনে দেখে মানুষটা আর অন্য কেউ নই। এই মিলের নাইট গার্ড যার খুজ সকাল থেকে চলছিল। তার এই অবস্থা দেখে তার স্ত্রী সন্তানরা কান্নায় ভেঙ্গে পড়ে। তার মৃত্যুর ব্যপারে অনেকে অনেক রকম মন্তব্য জানাই। অনেকের মতে তার এই রাতে বাঁশি বাজানোর অভ্যাসের কারনেই তার এই পরিনতি হয়েছে। অনেকে বলছে তাকে পরিরা বা অন্য কোন খারাপ কিছু মেরেছে। আবার অনেকের মতে তার কোন শত্রুর কাজ এটা। কিন্তু তার মৃত্যুর রহস্য আজও কেউ জানেনা। তার এই রহস্যজনক মৃত্যুর ব্যপারে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com এ অথবা  swarnaliirinsathi.wordpress.com-এ আর কি ধরনের পোষ্ট আপনারা দেখতে চান প্লিজ‌ আমাকে জানাবেন। আর আমার সাথে থাকতে আমার ব্লগে প্লিজ ফলো করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

ভাই আর বোন

আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"