দেবের ব্যাক্তিগত জীবন

দেব: (জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৮২) ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন অভিনেতা। তাঁর আসল নাম দীপক অধিকারী; যদিও "দেব" নামেই তিনি সুপরিচিত। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পন করেন। তিনি বাংলা সিনেমার ও মারাঠি সিরিয়ালের একজন অন্যতম প্রধান অভিনেতা।

দেব

আসল নাম: দীপক অধিকারী

জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৩৫)
            মুম্বই, মহারাষ্ট্র, ভারত

বাসস্থান: কলকাতা, ভারত

জাতীয়তা: ভারতীয়

অন্য নাম: রাজু

পেশা: অভিনেতা, পার্লামেন্টের সদস্য

কার্যকাল: ২০০৫–বর্তমান

সংসদীয় এলাকা: ঘাটাল, পশ্চিমবঙ্গ

পিতার নাম: গুরু অধিকারী

মাতার নাম: মৌসুমী অধিকারী

অভিনয় ছাড়াও তার অন্যান্য কাজ

অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ, শ্রীকন টিএমটি বারস্‌,  ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশকিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জল্‌সা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্রান্ড এমবাসেডর। তিনি ডান্স বাংলা ডান্সঃ সীজন ৮-এর ক্যাপ্টেন ছিলেন; যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতার "টাইমস ২০১৩ সালের ২৫ জন আকাঙ্খিত ব্যক্তিত্ব"-এ প্রথম স্থান লাভ করেন। ২০১৪ সালে তিনি "মহানায়ক অ্যাওয়ার্ড" লাভ করেন।

শৈশব ও শিক্ষা

দেব মহেশখালি নামক কেশপুরের এক ছোট গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দীপালী নামে তার এক বোন রয়েছে। দেবের ডাকনাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দ্রার পুরস্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রী নেন।

রাজনীতিতে দেব

দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই ১ লক্ষ ১৬ হাজার ৮৬০ টি ভোট লাভ করেন।

নির্বাচনে অংশ নেয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

দেব-শুভশ্রী জুটি

দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০ চলচ্চিত্রগুলোতে তারা একত্রে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালবেসে ফেলে। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মত নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলীকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন, "চেয়েছিলাম, আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটা দেখুক"। বুনো হাঁস চলচ্চিত্রের শ্যুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া কোন সম্পর্ক নেই। শুভশ্রী গাঙ্গুলী এক সাক্ষাৎকারে বলেন, "হি ওয়াজ মাই ফার্স্ট লাভ।" তিনি আরো বলেন, আই লাভড্ হিম, আই স্টিল লাভ হিম।" এরপরে দীর্ঘসময় জুড়ে এই জুটি একত্রে কোন কাজ করেনি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসছে।

দেব-লোকমিনির সম্পর্ক

দেব আর লোকমিনি মৈত্রের সম্পর্ক টলিউডে নতুন কিছু নয়। অনেক দিন ধরেই এই‌ বিষয় নিয়ে সবার মধ্যে‌ আলোচনা চলছে। শুনা যাচ্ছে দেব এখন লোকমিনির সাথে প্রেম করছে। কিন্তু এই বিষয়ে দেব বা লোকমিনি কেউ কিছু বলেনি। দেব লোকমিনি মৈত্রের সাথে এর মধ্যে তিনটি চলচ্চিত্র করেছেন। চলচ্চিত্রগুলো হল চ্যাম্প, ককপিট, কবির।

আমার এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। এবং এরকম আরো পোষ্ট পড়তে চাইলে ঘুরে আসুন আমার ব্লগ swarnaliirinsathi.blogspot.com- এ

অথবা  swarnaliirinsathi.wordpress.com-এ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অফুরন্ত ভালবাসা পর্ব-2

ভাই আর বোন

আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি "কিডন্যাপ"